অনলাইনে জুতা কেনার সবচেয়ে বড় ভয় মাপ নিয়ে। কয়েকটি ধাপ মেনে চললেই নিশ্চিন্ত।
পায়ের মাপ নিন
সন্ধ্যায় কাগজের উপর দাঁড়িয়ে গোড়ালি থেকে বুড়ো আঙুলের মাথা পর্যন্ত মাপুন।
সাইজ চার্ট মেলান
সেন্টিমিটারের মাপ সাইজ চার্টের সাথে মিলিয়ে এক সাইজ বড় নেবেন কিনা ঠিক করুন।
সন্দেহ হলে জিজ্ঞেস করুন
আমাদের কল বা WhatsApp করুন — আমরা মাপ মিলিয়ে দেবো।


