Skip to content
হটলাইন: 01700-000000 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

ঈদে পাঞ্জাবি কেনার আগে যে ৫টি বিষয় জানবেন

কাপড়, মাপ আর রঙ — ঈদের পাঞ্জাবি বাছাইয়ের সহজ গাইড।

ঈদে পাঞ্জাবি কেনার আগে যে ৫টি বিষয় জানবেন

ঈদের আগে পাঞ্জাবি কেনা মানেই ভিড়, তাড়াহুড়া আর ভুল মাপ। অনলাইনে কিনলে কয়েকটি বিষয় মাথায় রাখলেই ঝামেলা নেই।

১. কাপড় বুঝে কিনুন

গরমে কটন বা লিনেন, সন্ধ্যার দাওয়াতে সিল্ক ব্লেন্ড বা জ্যাকার্ড মানানসই।

২. মাপ মিলিয়ে নিন

আপনার পছন্দের একটি পাঞ্জাবির বুক ও লম্বার মাপ নিয়ে সাইজ চার্টের সাথে মিলিয়ে নিন।

৩. রঙ ও উপলক্ষ

সকালের নামাজে সাদা বা হালকা রঙ, বিকেলের বেড়ানোয় গাঢ় রঙ মানায়।

৪. সেলাই ও বোতাম

ছবিতে জুম করে সেলাই আর বোতাম দেখে নিন।

৫. ডেলিভারির সময় মাথায় রাখুন

ঈদের আগের সপ্তাহে কুরিয়ারে চাপ থাকে, তাই অন্তত ৭ দিন আগে অর্ডার করুন।

Share